
চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে নারী-শিশুসহ ৭ জন নিহত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট ) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে।
এঘটনায় নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পুর্ণিমা (৩০), তার নিশু সন্তান সার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য ২জনের পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবাইর কক্সবাজার ভয়েসকে জানান, রবিবার সকাল সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জন নিহত হয়েছে। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.