
নাছির উদ্দীন, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস'২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার ১৫আগষ্ট বিকেল চারটায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা আ'লীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম এর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়৷
বক্তব্য রাখেন, জেলা আ'লীগ সিঃ সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আ'লীগ সহ-সভাপতি মৌঃ মোঃ তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেজাউল করিম, বড়ঘোপ ইউনিয়ন আ'লীগ সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন আ'লীগ সভাপতি মোঃ জাহাঙ্গির সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আ'লীগ আহ্বায়ক আজমগীর মাতবর, উপজেলা আ'লীগ সিঃ সদস্য রমিজ আহমদ কুতুবী, উপজেলা আ'লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আজম সিকদার, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ছৈয়দা মেহেরুন নেছা, আওয়ামী যুবলীগের সিঃ যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ছৈয়দ মোঃ মোজাম্মেল হক, উপজেলা বাস্তুহারা লীগের আহ্বায়ক মুনির আহমদ মাতবর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম সাজ্জাদ
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগ শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, দপ্তর সম্পাদক মাষ্টার মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লালা, জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক এম নুরুল ইসলাম কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন আ'লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু ছিদ্দিকী, উপজেলা কৃষকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক কাইছার সিকদার, আওয়ামী মৎস্যজীবীলীগ সভাপতি এম কফিল উদ্দিন চৌধুরী সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ৷
উপজেলা আ'লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন, ১৫আগষ্টের এই শোক কে শক্তিতে পরিণত করে আমাদের সোনার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে৷ এই শক্তিকেই কাজে লাগিয়ে আগামী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের জয়ি করতে হবে৷ দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও নিতি আমাদের অনুপ্রাণিত করে৷ এসময় তিনি ১৯৭৫এর ১৫আগষ্ট বঙ্গবন্ধু সহ শহীদ সকলের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন বক্তারা৷
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.