জিকির উল্লাহ জিকু:
আদালত চত্বরে (বরখাস্ত) ওসি প্রদীপ-লিয়াকতের বিচার চেয়ে মানবন্ধন করেছে দুটি সামাজিক সংগঠন এবং নির্যাতিতরা।
বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলী টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার শীর্ষ দুই আসামি।
সোমবার ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার দিনে বেলা ১১টার দিকে আদালত চত্বরে 'অসহায় নির্যাতিত সমাজ ও লাভ বাংলাদেশে’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টার দিকে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় মেজর (অবঃ) সিনহা হত্যার। আজ আদালতে হাজির করা হয়েছে ১২ পুলিশ সদস্যসহ ১৫ আসামিকে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি নাজনীন সরওয়ার কাবেরী ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মহসীন শেখসহ নির্যাতিত অর্ধশতাধিক পরিবারের প্রায় দুই শতাধিক লোকজন। মানববন্ধনে ওসি প্রদীপ ও লিয়াকত বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
উল্লেখ্য ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।
২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.