এম.এ আজিজ রাসেল
কক্সবাজারে শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় জেলা মৎস্য অফিসারের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা মৎস্য অফিসার এস, এম, খালেকুজ্জামান বলেন, ২৮ অগাস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার শর্তে এটি পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।
তিনি আরও জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ আগস্ট ১ম দিন জেলা-উপজেলা পর্যায়ে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। ২৯ আগস্ট ২য় দিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ। বিভিন্ন হাট-বাজারে মৎস্য সেক্টরের সাফল্য সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৩০ আগস্ট ৩য় দিন কক্সবাজার বিএফডিসি ঘাটে মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়। ৪র্থ ও ৫মদিন ৩১ আগস্ট-১ সেপ্টেম্বর মৎস্য চাষিদের চাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান, পুকুরের মাটি এবং পানি পরীক্ষা। ৬ষ্ট দিন ০২ সেপ্টেম্বর সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ। ৭ম দিন ০৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা-উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, এডিবি হ্যাচারী ক্যাম্পাসের প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারাপদ চৌহান।
এতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.