ভয়েস প্রতিবেদক, উখিয়া
ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ ৮১ হাজার টাকাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
জানা গেছে, শনিবার (২৮আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী দাখিল মাদ্রসা ও এতিমখানার সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদককারবারীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে ঝামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ডি-৯ এর নুর উদ্দিনের ছেলে আসমত উল্লাহ (২৯), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ব্লক-ডি-৪ এর মোহাম্মদ বাদু প্রকাশ ইউসুফ এর ছেলে মোহাম্মদ রফিক (২৩), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-৫৩ এর মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ কাশিম (৪৩), পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুখালী জুমেরছড়া বাসিন্দা শাহ আলমের ছেলে মিজানুর রহমান (২০) কে আটক করা হয়।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী এবং তাদের সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল।
আজ সকালে গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.