ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে অগ্নিকান্ডে ৯টি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের ঘোনাপাড়ার শংকর মঠ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনায় ঘটে। এতে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন অগ্নিকান্ডে সন্তোষ দাশের স্ত্রী স্বপ্না দাশ, গোপাল দের স্ত্রী রিনা দে, গোরাঙ্গর স্ত্রী পার্বতী দে, অমূল্যর পুত্র মিলন দে, বিমল ধরের পুত্র জয়ধর, বিমল ধরের পুত্র লিটন ধর, নিবারণের পুত্র মিলন দে, পরান হরির পুত্র বদন দে ও অযোধ্যার পুত্র রুবেল দে।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা স্বপ্না দাশের বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার পূর্বেই নয়টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাজ বিহারী দাশ জানান, ‘আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু, রাস্তা সরু হবার কারণে ফায়ার সার্ভিসের যানবাহন গুলো অগ্নিকান্ডের স্থানে পৌঁছাতে পারেনি। ফলে দ্রু সময়ে আগুন নিভানো সম্ভব হয়নি। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোটাই নিয়ন্ত্রণে আনে। পুলিশ শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এর আগেই ৯ টি বসতি পুড়ে ছাই হয়ে যায়।
কক্সবাজার ফায়ার সার্ভিসে উপ-পরিচালক মো: আবদুল্লাহ জানান, ‘শহরের ঘোনারপাড়ায় আগুন লাগার খবরে দ্রুত ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ৯টি বসবাড়ি পুড়ে গেছে। কোন ধরনের হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব নয়।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.