প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ৬:০৫ এ.এম
মর্মান্তিক ও পাষন্ডতা!

মোঃ ফারুক, পেকুয়া:
পেকুয়া সদর ইউপির হরিণাফাঁড়ি এলাকার দিনমজুর জাহাঙ্গীর আলমের মেয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী খাইরুন নেছা (১৬) প্রেমের সম্পর্কে বিয়ের করেন একই ইউপির উত্তর মেহেরনামা চৈরভাঙ্গা এলাকার ওবাইদুল হকের ছেলে মোঃ মুজিবকে।
গত সাত মাস আগে তারা গোপনে বিয়ে করে সুখের আশায় চট্টগ্রামে চলে যান।
মাসখানিক তাদের সংসার সুখের হলেও তারপর থেকে স্বামী মুজিব তাকে যৌতুকের জন্য বারবার মারধর করতে থাকে। এক পর্যায়ে গত ২২ আগস্ট চট্টগ্রামের চাঁনগাও আবাসিক এলাকার ভাড়া বাসায় কোন এক সময় তার শরীরের সামনের অংশ ও হাতে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালায়। এমনকি তার একটি স্তনে ছুরিকাঘাতের মাধ্যমে ক্ষতবিক্ষত করে ওই পাষন্ড স্বামী।
এর পরপরই ওই পাষন্ড স্বামীকে চট্টগ্রামের চাঁনগাও থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
আহত অবস্থায় মেয়েটিকে তাৎক্ষনিকভাবে চট্টগ্রামে চিকিৎসা দেয়া হলেও দিনমজুর পিতা আর্থিক অভাবের কারণে চিকিৎসা করাতে না পেরে পেকুয়ার বাড়িতে নিয়ে আসেন।
রবিবার (১২ সেপ্টেম্বর) বাড়িতে তার ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
এনজিও সংস্থা ব্রাক আইনী সহায়তা দিলেও চিকিৎসায় আর্থিক সমস্যার কারণে সকলের সহযোগিতা কামনা করেছেন আহত ছাত্রীর মা মাশুকা বেগম।
দয়াবান লোকজন সহযোগিতা করতে চাইলে মা মাশুকা বেগম (০১৮২৩-৫৩৫২৬৯ বিকাশ)।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.