ভয়েস প্রতিবেদক:
মহেশখালী ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ সালে স্থাপিত গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি পরিদর্শনে আসেন আজ কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল।
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষে তাঁকে ফুল দিয়ে বরণ করেন গ্রন্থাগারের গ্রন্থাগার সম্পাদক মাস্টার মোহাম্মদ ফখর উদ্দীন, ক্রীড়া ও দপ্তর সম্পাদক ইমরান উল্লাহ, সহ-অর্থ সম্পদক মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য ও গ্রন্থাগারের ঢাকা উপকমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য এম. জামাল উদ্দিন সুমন, নুরুল আলম, নুরুল হাশেমসহ আরো কয়েকজন।
পরিদর্শন শেষে গ্রন্থাগারিক বাবু ঋষিকেশ পাল শুভেচ্ছা ও মতবিনিময় কালে ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.