বিনোদন ডেস্ক:
‘মাগে হিতে’ গান ভাইরাল হওয়ার পর বাংলাদেশেও পরিচিত মুখ শ্রীলঙ্কান শিল্পী ইয়োহানি।
বিদেশি ভাষার অচেনা শব্দের সুন্দর সুরে বাঙালি শ্রোতাদেরও মন কেড়েছিলেন তিনি। শ্রোতাদের উদার ভালোবাসায় সিক্ত হয়ে এবার বাংলায় গান গাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই শিল্পী।
বাংলাদেশে ‘মানিকে মাগে হিতে’ গানটির ব্যাপক জনপ্রিয়তার পর এক ভিডিও সাক্ষাৎকারে ইয়োহানি জানিয়েছেন সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসতে চান তিনি।
এর আগে ছোটবেলায় বাবা-মায়ের সাথে বাংলাদেশে আসার অভিজ্ঞতা থাকলেও সে স্মৃতির কিছুই তেমন মনে নেই উল্লেখ করে ইয়োহানি জানান, ‘আমি আবারও বাংলাদেশে যেতে চাই। যত শিগগিরই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে যেতে চাই।’
শ্রোতাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়ে বাংলা ভাষায় কোনও গান গাওয়ার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই আগ্রহী। আমি আসলে নতুন কিছু করতে ভালোবাসি। যদি আমি বাংলা ভাষা শিখতে পারি, তাহলে অবশ্যই বাংলায় গান গাইব।’
শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে ইয়োহানি বলেন, ‘আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার মিউজিক ভিডিও দেখেছেন এবং গানটি শুনেছেন। এটা অসাধারণ এক অনুভূতি। আশা করব আমার পরের গানগুলো আপনাদের ভালো লাগবে।’
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.