প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ৫:৫৫ পি.এম
জেলা যুবদল সভাপতি উজ্জলের মায়ের মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ উজ্জলের মা গোলজার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম 'স্থায়ী কমিটি'র সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পাঠানো এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্তানের জন্য দুনিয়াতে সবচেয়ে নিরাপদ ও শান্তিময় আশ্রয়স্থল হলো মা। দুনিয়া থেকে মায়ের বিদায় সন্তানদের জন্য কষ্টদায়ক ও বেদনাবিধুর।
তিনি বলেন, জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসৈনিক সৈয়দ আহমদ উজ্জল তার মমতাময়ী মাকে হারিয়েছেন। তিনি ও তার পরিবারের এই শোক সইবার মতো নয়।
কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির অভিভাবক সালাহউদ্দিন আহমদ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, সৈয়দ আহমদ উজ্জলের মমতাময়ী মাকে যেন মহান আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন।
প্রসঙ্গত, কক্সবাজার শহরের টেকপাড়া নিবাসী গোলজার বেগম বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাদে জোহর জানাযা শেষে মরহুমার মরদেহ দাফন করা হয়।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.