বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। ব্যক্তিগত জীবনে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এ জুটির প্রেমের সম্পর্কের বিষয়টি প্রায় সবারই জানা।
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন মালাইকা। তাতে পুরুষদের নিয়ে এমন কিছু ভাবনার কথা জানিয়েছেন, যা শুনে অনেকে হতবাক! এ অভিনেত্রী বলেন—‘আমি এমন পুরুষ পছন্দ করি যে কিছুটা রুক্ষ। শারীরিকভাবে খুব ছিমছাম, চিকনা পুরুষ পছন্দ; তবে ক্লিন শেভ করে, ভীতু টাইপের পুরুষ পছন্দ নয়। আমি এমন পুরুষকে পছন্দ করি যে খুব ভালো চুমু খেতে পারে।’
মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন মালাইকা। সম্প্রতি এ অভিনেত্রীর পাশে একটি ফ্ল্যাট কিনেছেন অর্জুন কাপুর। গুঞ্জন রয়েছে খুব শিগগির বিয়ে করবেন তারা। এ বিষয়ে জানতে চাইলে মালাইকা বলেন—‘আমরা এখনো বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।’
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.