বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, আইফোন, ল্যাপটপ, প্রসাধনী সহ জব্দ করা ১৬টি প্রয়োজনীয় জিনিসপত্র তাকে ফেরত দেয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল রোববার (২৬ সেপ্টেম্বর) সুপারিশ সহ এ প্রতিবেদন আদালতে দাখিল করেন।
প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, পরীমণিকে জব্দকৃত আলামত ফেরত দেয়া হলে মামলার তদন্তে কোনও বিঘ্ন ঘটবে না।
সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জাগরণকে জানান, এ প্রতিবেদনের বিষয়ে আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন এ আইনজীবী।
পরীমণি তার আইনজীবীর মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর তার ব্যবহৃত এসব জিনিসপত্র যে কোনও শর্তে ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। এরপর বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে এ অভিনেত্রীকে গ্রেফতার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। অভিযানের সময় তার গাড়ি সহ বাসার বিভিন্ন আসবাব জব্দ করা হয়। গত ৩১ আগস্ট আদালত থেকে জামিন পান তিনি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.