আবদুল আজিজ:
উখিয়া ও টেকনাফের উপকুলীয় অঞ্চলের ৩০টি সাইক্লোন শেল্টার সংস্কার করে সরকারের কাছে হস্তান্তর করেছে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডাব্লিউএফপি) ও ইউএস এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভেলবমেন্ট (ইউএসএআইডি)।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশ বনিয়া এলাকায় সংস্কারকৃত সাইক্লোন শেল্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সাইক্লোন শেল্টার হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডাব্লিউএফপি) কক্সবাজারের সিনিয়র এমাজেন্সি কোঅর্ডিনেটর শিলা গ্রুডেম, ইউএস এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভেলবমেন্ট (ইউএসএআইডি) ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলি ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক শ্রাবস্তি রায় সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজার উপকুলীয় অঞ্চল উখিয়া ও টেকনাফের ২০ হাজার মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সময় সুরক্ষা দিবে এই সাইক্লোন শেল্টার গুলো। ইউএসএআইডি’র অর্থায়নে ডাব্লিউএফপি এসব শেল্টার গুলো সংস্কার করে দিচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.