ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন,‘দেশের সকল সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না। তারা এখন এলাকা ভিত্তিক ক্লাব-সমিতিতে পরিণত হয়েছে। বিএনপি জামায়াতের মনে রাখা উচিত আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই বাংলাদেশের জনগণের আর্থ সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায়, আমরা যেন ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।'
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লাইট হাউসের রংধনু রিসোর্টের সামনে অনুষ্ঠিত ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মদ শামীম ও উপ—প্রচার সম্পাদক এম.এ. মঞ্জুর।
উদ্বোধক ও উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দানুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ—সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সেলিম নেওয়াজ, হাসান মেহেদী রহমান, শাহেদ আলী শাহেদ, ও মোর্শেদুল হক চৌধুরী।
এতে ওয়ার্ড এবং ইউনিটসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সকলের সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে শাহেদ আলী শাহেদ ও মোঃ মোরশেদুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.