ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় একদিনে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়নের রিফাত হোসেন, একই ইউনিয়নের জান্নাতুল মাওয়া এবং কৈয়ারবিল ইউনিয়নের মতির বাপের বাড়ির মোঃ হাছানের কন্যা সুমাইয়া।
কুতুবদিয়া থানার ওসি মো: ওমর হায়দার সত্যতা নিশ্চিত করে জানান, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ায় সকাল ১০ টার দিকে কামাল হোসেনের পুত্র রিফাত হোসেন (৪) বাড়ীর পাশে পুকুরে ডুবে যায়। একই ইউনিয়নের আশার হাজীর পাড়ার সাদ্দাম হোসেনের কন্যা জান্নাতুল মাওয়া (২) বিকেল সাড়ে ৪ টার দিকে সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে যায়।
অপরদিকে, কৈয়ারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ হাসানের কন্যা সুমাইয়া (৩) সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। শুক্রবার (১অক্টোবর) পৃথক পৃথক তিনটি ঘটনায় রিফাত, জান্নাতুল মাওয়া এবং সুমাইয়াকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর নিয়মিত পাওয়া যাচ্ছে। অভিভাবকদের অসচেতনতা, পুকুর ঘেরা না থাকায় এবং পুকুর খননের সময় পুকুর পাড়ের পাশ থেকে গভীর করার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করেন দ্বীপবাসী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.