ভয়েস বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় এক সময় বেশ সক্রিয় থাকলেও আজকাল অনেকটাই আড়ালে রণবীর সিং। জবাবে এ নায়ক বলেন, ‘‘চারপাশে এত খারাপ কিছু ঘটছে যে, একটু থমকে গেছি। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন অনেকটা ঠিক হয়েছি। সব মন্দেরই ভালো থাকে, সেই ভালো দিকটা নিয়ে থাকতে চাই।’’
সম্প্রতি ফুটবলার সুনীল ছেত্রীর সঙ্গে ইনস্টা-চ্যাটে ভক্তরা রণবীরকে মন খুলে প্রশ্ন করেন। অভিনেতাও উত্তর দিয়েছেন। একজন জানতে চেয়েছিলেন, তার জীবনে দীপিকার প্রভাব কতটা? ‘‘ও আমাকে গাইড করে। শি ইজ দ্য পিলার ফর মি। দীপিকা না থাকলে আমি হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। আর পৌঁছলেও জায়গা ধরে রাখার যে চাপটা আমাদের মতো তারকাদের ক্রমাগত নিতে হয়, সেটা দীপিকার জন্যই নিতে পেরেছি।’’
চরিত্রের প্রয়োজনে যা খুশি করতে পারেন রণবীর। আর এই দিকটাই ভয় পান দীপিকা। বলেন, ‘‘ও আমাকে সাবধান করে। ভয় পায়, আমি যেন নিজের কোনো ক্ষতি না করে ফেলি। একটা চরিত্রের জন্য আমি শরীর, মন সব কিছু উজাড় করে দিই। সেটা করতে গিয়ে নিজের ক্ষতিও করে ফেলেছি। তবে দীপিকার জন্যই আগের চেয়ে আমি অনেক শান্ত হয়েছি। অভিনয় নিয়ে ভাবনাচিন্তা করলেও নিজেকে কনট্রোল করতে পারি।’’
আর দীপিকার কোন বিষয়কে তিনি ভয় পান? ‘‘ও যখন র্যাকেট হাতে কোর্টে নামে,’’কারণ খেলার মাঠে স্বামীকে এক ইঞ্চি জায়গাও ছাড়েন না দীপিকা। রণবীর বলছিলেন, ‘‘আমি অনুরোধ করতাম, দু-একটা পয়েন্ট যেন আমার মতো আনাড়ির জন্য ছেড়ে দেয়। কিন্তু শুনতই না। শি ইজ রুথলেস ইন দ্য গেম। একবার তো আমি রেগে গিয়ে র্যাকেট আছড়ে ভাঙতে যাচ্ছিলাম। পরের মুহূর্তেই মনে পড়ে গিয়েছিল র্যাকেটটা আমার শ্বশুর (প্রকাশ পাড়ুকোন) দিয়েছেন!’’
সর্বশেষ ‘পদ্মাবত’ সিনেমায় এই দম্পতিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। সামনে আসছে ক্রিকেট দুনিয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘৮৩’। সেখানে ক্রিকেটার কপিল দেবের ভূমিকা রণবীর ও তার স্ত্রী হয়েছেন দীপিকা। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.