প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৬:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২১, ১০:১৮ পি.এম
মহেশখালীতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনে প্রাথমিক স্থান পরিদর্শন

আমিনুল হক, মহেশখালী:
মৎস্য উঠানো-নামানো এবং ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে সরকার মহেশখালীতে একটি মৎস্য আহরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিক ভাবে স্থান যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান পরিদর্শনের জন্য জাপানী সংস্থা জাইকার দুই সদস্য সহ মৎস্য অধিদপ্তরের একটি টিন আজ সকাল থেকে মহেশখালীর কয়েকটি স্থান পরিদর্শন করেন।
এ পরিদর্শন টিমে ছিলেন, জাপানী সংস্থা জাইকার প্রতিনিধি নাতা হাসি ও ইবেতা, মৎস্য অধিদপ্তরের সাবেক ডিজি এ এম গুলদার, জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান খান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আলাউদ্দীন আহসান ও মৎস্য অফিসের রবি চাকমা। এ পরিদর্শন টিম দুপুরে মহেশখালী ডিজিটাল আইল্যান্ড সেন্টার সংলগ্ন স্থানে মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া উক্ত পরিদর্শন টিমকে স্বাগত জানান এবং মহেশখালী জেটি সংলগ্ন এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করলে পৌরসভার পক্ষ থেকে জায়গা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, মহেশখালী পৌরসভার কাউন্সিলর খায়ের হোসেন, সাবেক কাউন্সিলর এবাদুল করিম বাদল ও জয়নাল আবেদীন। উক্ত পরিদর্শক টিমের পরিদর্শনকৃত স্থান গুলো হলো - মহেশখালী জেটি সংলগ্ন পুরাতন বি আই ডব্লিউ ঘাট, তাজিয়া কাটা ঘাট ও ঘটিভাঙ্গা ঘাট।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, মহেশখালীতে প্রায় ১৭ হাজার জেলে রয়েছে। কয়েকশত বিভিন্ন ধরনের মৎস্য আহরণের বোট রয়েছে। মৎস্য উঠানো-নামানে এবং ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে মহেশখালীতে স্থাপন করা হবে মৎস্য অবতরণ কেন্দ্র।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.