প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ১১:৩০ এ.এম
ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী সংগঠন 'আরসা' সদস্য বলে সন্দেহ করছে এপিবিএন পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে এ ৫ রোহিঙ্গা দুর্বৃত্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রোহিঙ্গা দুর্বৃত্তরা হলো, মোঃ খালেদ হোসেন (৩৩) (সাব-মাঝি), পিতা-মৃত সুলতান মোহাম্মদ, ব্লক-জি/১৪, ক্যাম্প- কুতুপাল, মাস্টার সৈয়দ আমিন (৩৮), পিতা- মৃত আমির হোসেন, ব্লক-ই/১৩, ক্যাম্প-১/ইস্ট, মোঃ শাকের (৩৫), পিতা-আবুল খায়ের, ব্লক-জি/১১, ক্যাম্প-১/ইস্ট, মোহাম্মদ কলিম (১৮), পিতা-নূর বসর, ব্লক-বি/৩, ক্যাম্প-১/ইস্ট, মোঃ ইলিয়াস (২২), পিতা-মৃত মোঃ রশিদ, ব্লক-ডি/৫, ক্যাম্প-১/ইস্ট।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, গ্রেপ্তারকৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলা সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.