প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২১, ১১:৩৬ পি.এম
উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা যুবক আটক

শহিদুল ইসলাম, উখিয়া:
উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা যুবক আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এসময় তাদের কাছে থেকে একটি রামদা, একটি কিরিচ, তিনটি ধামা, একটি নান চাকু ও একটি রড উদ্ধার করা হয়। আটককৃতদের মঙ্গলবার দুপুরে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চানমিয়া মাঠ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- ওই এলাকার আবুল হাসেমের ছেলে মো. জাবের (২৪), মৃত আবুল বশর প্রকাশ বাশারের ছেলে শফিকুল ইসলাম (৩২), নূর হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ (৫২), নূর আলমের ছেলে মো. জমির (২৭), মৃত আব্দুর শুকুরের ছেলে মৌলভী হামিদ হোসেন (৪১) ও মৃত নজির আহম্মদের ছেলে মো. হোসেন প্রকাশ ইদ্রিস (৪৩)।
ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এবিপিএন সদস্যরা।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন আটকরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.