প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ৭:৩৮ পি.এম
পেকুয়ায় অবৈধ বালি পরিবহণের দায়ে দুই ড্রাম ট্রাক জব্দ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় অবৈধ বালি উত্তোলন করার পর অবৈধভাবে পরিবহণের দায়ে বালি ভর্তি দুই ড্রাম ট্রাক (ডাম্পার) গাড়ি জব্দ করেছে বনবিভাগ।
শনিবার (২৩অক্টোবর) সকাল ১০টার দিকে শিলখালী ইউপির জারুলবুনিয়া এলাকা থেকে চট্টমেট্টো ড ১১-১৯৬৩ ও চট্টমেট্টো অ-২০২ গাড়ি দুইটি জব্দ করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে শিলখালীর জারুলবুনিয়ার পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে বালি ভর্তি দুইটি ডাম্পার গতিরোধ করে তাদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক পালিয়ে যায়। তারপর আমাদের লোক দিয়ে গাড়ি দুইটি জব্দ করে কার্যালয়ে নিয়ে আসা হয়। গাড়ি দুইটি বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, টৈটং ইউপির হিরাবুনিয়া পাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিক ও ইস্কানদার জব্দকৃত গাড়ি দুইটির মালিক। তারা গাড়িগুলো পাহাড় কেটে মাটি পরিবহণ ও অবৈধ বালি পরিবহণে ব্যবহার করে থাকে। এতদিন তারা পরিবেশ ধ্বংসের কাজে জড়িত থাকলেও নতুন রেঞ্জ কর্মকর্তার অভিযানে ধরা পড়ে। এছাড়াও নতুন রেঞ্জ কর্মকর্তা যোগদানের সুযোগে পাহাড়ি এলাকায় সরকারিভাবে রোপিত গর্জন গাছ পাচার অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে অভিযান দ্রুত অভিযান পরিচালনা করার দাবী জানান তারা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.