ভয়েস প্রতিবেদক:
চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল গ্রামের বাসিন্দারা ঢাকার রাজারবাগী পীরের ভূমিদস্যুতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে।
আজ শনিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন গ্রামের বাসিন্দাদের পক্ষে ডা জিন্নত আলী কুতুবী। সাংবাদিক সম্মেলনে ফাসিয়াখালী উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নামে গ্রামের বাসিন্দাদের পক্ষে জানানো হয় রাজারবাগী পীর ও তার মুরিদ এবং স্হানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতারা তাদের গ্রামের তিনশত একর জমি ও ভিটা বাড়ির জায়গা দখল করে নেয়। গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় গনহারে মামলা দায়ের করে। অনেকেই মিথ্যা মামলার শিকার হয়ে দেশের বিভিন্ন জেলে হাজত খাটতে হয়েছে। সাংবাদিক সম্মেলনে তারা সরকারের কাছে এই রাজারবাগী পীরের ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিকার কামনা করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.