প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২১, ৫:৫৪ পি.এম
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা দুষ্কৃতকারী আটক

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিশেষ অভিযানে দেশীয় তৈরী অস্ত্র সহ ৫ রোহিঙ্গা দুষ্কৃতকারী সন্ত্রাসীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ।
আজ শুক্রবার সকালে ১৪ এপিবিএন পুলিশের একটি টিম কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ই/৭ ব্লকের খালের পাড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জন ও ৮ নম্বর ক্যাম্প থেকে অপর একজনসহ মোট ৫ জনকে আটক করে।
১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক আজ বিকেলে দেয়া এক প্রেস রিলিজ এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত দুই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে ডাকাতি প্রস্তুতি মামলার এজাহার নামীয় এক আসামীও রয়েছে। ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এরা হচ্ছে মোঃ ইউসা (৩৫), মোঃ জামাল হোসেন (২২), সৈয়দ নুর(২৬), সালেহ আহমদ (২৭), আব্দুল হাই(৪০)। এসময় তাদের কাছ থেকে দা, ছুরি ও লাঠি উদ্ধার করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.