ভয়েস প্রতিবেদক, রামু:
কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর এলাকায় মালবাহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার ( ৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজারের রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামুর রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর (৪৫) ও তার ছেলে মো. রুবেল (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তার ছেলে রুবেল। <span;>তারা দুজনই ইজিবাইক (টমটম) এর যাত্রী ছিলেন।
রামু থানার উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাক চাপায় একজন ঘটনাস্থলে ও পরে সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.