ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া :
বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পর কুতুবদিয়ার ঘাটের কাছাকাছি এলাকায় এক মাছ ধরার ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছে। এরমধ্যে ৯ জেলেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ট্রলারটি আগুনে পুড়ে গেছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর হায়দার জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি আসলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখানে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উক্ত ট্রলারে থাকা জেলেরা দিকবিদিক ছুটাছুটি করে পানিতে ঝাঁপ দেয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.