ভয়েস প্রতিবেদক:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের শহিদ এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এই সভার।
জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, কউক সচিব আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী,নুরুল আবছার, মোহাম্মদ আলী, সংস্কৃতি কর্মী ও সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাতসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জাঁকজমকপূর্ণভাবে ও যথাযোগ্য মর্যাদায় বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.