ভয়েস প্রতিবেদক :
মহেশখালী উপজেলার আদিনাথ মন্দির সংলগ্ন জেটিতে উশৃংখল আচরণ করায় ১২ জন যুবক আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই আটকের সত্যতা নিশ্চিত করেন।
আটকরা হলেন- মোবারক হোসেন (১৯), রায়হান মোক্তার সাগর (১৯), রাকিবুল হাসান (২৩), মাহতাবুল ইসলাম আদিল (১৮), মোঃ সজিব ওয়াজেদ জয় (১৮), এবাদুল হক (১৮), মোঃ তাজ উদ্দিন(২১), আশেকুর রহমান আরমান(১৯), এরফান উদ্দিন(১৯), ফজলুল হক (২৪), আবদুল আল মামুন (২০), আবু বক্কর সিদ্দিক (১৮)। তারা সকলেই বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই জানান, আদিনাথ মন্দির সংলগ্ন জেটি এলাকায় রাত ১১টার সর্বসাধারণের যাতায়াত নিষিদ্ধ। কিন্তু আটককৃতরা ১২টার দিকে আদেশ অমান্য করে ঘোরাঘুরি করছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.