
এদিকে জহিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় ওখানকার সকল দোকানপাট।
গত শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের লিংক রোড এলাকায কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ভাই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে মেম্বার পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারের অফিসে একদল দুর্বৃত্ত গুলি চালায়। এ সময় তারা নির্বাচনী প্রচারণা শেষ করে ব্যক্তিগত অফিসে সহকর্মীদের সাথে কথা বলছিলেন তারা। মোটর বাইকে করে আকস্মিক এসে সরাসরি কুদরত উল্লাহ সিকদার ও জহির উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তের দল পালিয়ে যায়। এতে তাঁরা দুজনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় কুদরত উল্লাহ সিকদারের আরো দুই জন ঘনিষ্ঠ সহকারী ও তার গাড়ির ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনার পর পরই আশেপাশের লোকজন আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি বিভাগের চিকিৎসক আহতদের চিকিৎসা দেয়। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা শাহীন আব্দুর রহমান জানান আহতদের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম এবং তার ছোট ভাই ইউপি সদস্য পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অপর আহত কুদরত উল্লাহ সিকদার চিকিৎসাধীন রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.