ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় অস্ত্রের কারখানায় র্যাব অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ১০টি তৈরী বন্দুক ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জামসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮নভেম্বর) ভোররাত পর্যন্ত কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় অস্ত্র তৈরীর কারিগর উখিয়ার কুতুপালং সি-ব্লকের মো: বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ হোছন (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়ে কারখানায় অস্ত্র তৈরী করে আসছিল। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করলে র্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এসময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। রাতে চার ঘন্টার বেশী সময় ধরে গুলিবিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয় বলে জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.