প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ৬:২১ পি.এম
সিনহা হত্যা মামলায় আরও ৫ জনের স্বাক্ষগ্রহণ শেষ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় প্রথম দিনে আরও ৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। এনিয়ে এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। এর আগে সকালে ৬০নং সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।
৭ম দফার প্রথমদিনে সাক্ষ্য দিয়েছেন এসআই মো: কামাল হোসেন, কনষ্টেবল মোশারফ হোসেন, সার্জেন্ট আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা। এবং সহকারী পুলিশ সুপার জামিলুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরা অসমাপ্ত রয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
তিনি জানান, আজ সোমবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৭ম দফার প্রথম দিনের স্বাক্ষগ্রহণ শেষ হয়েছে। ৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছি। ৬ জনের মধ্যে একজন সাক্ষী সার্জেন্ট আয়ুব আলীকে রিকল করা হয়েছে। তিনিসহ ৫ জনের সাক্ষ্য নেয়া হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ভয়েস /আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.