প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ৫:৫৯ পি.এম
সিনহা হত্যা মামলার ৭ম দফায় দ্বিতীয় দিনের স্বাক্ষগ্রহণ শেষ

বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৭ম দফায় দ্বিতীয় দিনে আরও ১জনের সাক্ষ্যগ্রহন নিয়েছেন আদালত। উক্ত মামলায় এ নিয়ে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে টানা সাক্ষ্যগ্রহন চলে। সকালে উক্ত মামলার অন্যতম সাক্ষী সহকারি পুলিশ সুপার মো: জামিনুল হকের জেরার মধ্যদিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হলেও দিনব্যাপী মামলার আরেক সাক্ষী ও তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহন অসমাপ্তির মধ্যদিয়ে বিচার কার্যক্রম শেষ হয় বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
এডভোকেট ফরিদ আলম জানান, ‘মামলার সাক্ষীগ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে আদালতের কার্যক্রম শুরু হয়। আজ মঙ্গলবার পুলিশে সহকারী পুলিশ সুপার মো:জামিনুল হক ও মামলার তদন্তকারি কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। উক্ত মামলায় এ পর্যন্ত ৬৫ জন সাক্ষীর সাক্ষগ্রহণ সম্পন্ন হয়েছে।’
এর আগে সকাল সাড়ে ৯ টায় ওসি প্রদীপ সহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.