
প্রেস বিজ্ঞপ্তি:
সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রামু সেনানিবাসে আজ আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। প্রতিযোগিতা গত ১৪ নভেম্বর ২০২১ তারিখে শুরু হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় সৈনিক মোঃ খালিদ, ১০ পদাতিক ডিভিশন ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক পলাশ পারভেজ, ১৯ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও সেনাসদর হতে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সেনাসদর ও আর্টডক এর প্রতিনিধি অফিসারগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.