প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ৫:৪৮ পি.এম
ঈদগাঁও-ইসলামাবাদে বন্য হাতির মৃত্যু

ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ নভেম্বর) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার (৯নং ওয়ার্ড) সাতঘরিয়াপাড়া সংলগ্ন ক্লিব্বা নামক এলাকায় হাতির মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, ওইদিন সকাল ৭টার দিকে অজ্ঞাতনামা একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে অন্তত: আড়াই ফুট গভীর একটি ঝিরিতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায় এবং তারা বিষয়টি স্থানীয়দের জানায়।
স্থানীয় লোকজন বনবিভাগকে হাতি মৃত্যুর বিষয়টি অবগত করলে দুপুর ১২ টার দিকে বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছে।
ফুলছড়ি রেঞ্জের অধীন রাজঘাট বিট কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, মৃত হাতিটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মত হবে। এটি দৈর্ঘ্যে ৭ ফুট, প্রস্থ ৫ ফুট এবং শুড় আড়াই ফুট।
ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, পুকুরের ঢাল বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ফুলছড়ির এসিএফ ড. প্রান্তোষ চন্দ্র রায় জানান, কক্সবাজার সদর উপজেলা থেকে প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা এসেছেন। ময়না তদন্ত শেষে হাতিটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তিনি আরও জানান, প্রানি সম্পদ বিভাগের কর্মকর্তারা তাকে হাতিটির গায়ে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.