বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আকর্ষণীয় রূপ ও অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক। তার নাচের দক্ষতা ক্যারিয়ারে অন্যমাত্রা যোগ করেছে। এবার দিশার বোনের নাচে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
দিশার বোন খুশবু পাটানি ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কর্মরত রয়েছেন। তিনিও ফিটনেসের বিষয়ে দারুণ সচেতন। কিছুদিন আগে খুশবুর জন্মদিন ছিল। এ উপলক্ষে গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। তারই অংশ হিসেবে দিশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন।
যাতে দেখা যায়, আবেদনময়ী পোশাকে টেবিলের ওপরে নাচছেন খুশবু। তার নাচ দেখে দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা। ভিডিওটির ক্যাপশনে দিশা লিখেন—‘শুভ জন্মদিন পাগলি বোন। আমি যদি তোমার মতো নাচতে পারতাম।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.