প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২১, ৯:৩৮ পি.এম
নারী ও শিশু নির্যাতন রোধে সামাজিকভাবে সচেতন হতে হবে

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেছেন, “কক্সবাজারে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। তাই অধিকাংশ মানুষ সহজেই মাদকে আসক্ত হচ্ছে। মাদকের কারণে অনেক পারিবারিক সহিংসতা ঘটছে। বাবা ছেলেকে মারছে, ছেলে বাবাকে বা ছেলে মাকে মারছে। প্রতিদিন এমন ঘটনা অহরহ। তাঁর মধ্যে বেশির ভাগই সহিংসতা নারী ও শিশুর উপর ঘটছে। তাই নারী ও শিশু নির্যাতন রোধে সামাজিকভাবে আরও সচেতন হতে হবে।”
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কেয়ার বাংলাদেশ’ আয়োজিত উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের পর্যাপ্ত টিকা আছে। কিন্তু টিকা দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত ৩৮ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৪২ শতাংশ টিকা দেওয়া হবে। টিকা নিয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন করা হবে।”
মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া, সহকারী যুব উন্নয়ন অফিসার এস,এম সায়েম উদ্দিন, ইফসার’র প্রজেক্ট ম্যানেজার জয়নাল আবেদীন, সমাজ সেবা অফিসের সুমন পাল, কেয়ার বাংলাদেশের ফিল্ড ফ্যাসিলিটেশন কাওছার ইসলামসহ সংশ্লিষ্টরা। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কেয়ার বাংলাদেশের নানা কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.