ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার কাদেরপাড়ায় পিঠা তৈরীর সময় চু্লা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৭ বসতবাড়ি ও ১টি পানের বরজ পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন বলেন, 'পিঠা তৈরীর সময় চুলার আগুন থেকে ঘরের চালে আগুন লেগে একই এলাকার ৬-৭টি ঘর এবং ১টি পানের বরজ পুড়ে ছাই হয়েছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এবং বর্তমানেও ঘটনাস্থলে রয়েছি।
এসময় চেয়ারম্যান ক্ষতিগ্রস্থদের মাঝে।কম্বল, চাউল ও নগদ টাকা বিতরণ করেন।
তিনি জানান, এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ৩০ লাখ টাকার উপরে ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.