প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২১, ১:২০ পি.এম
চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গিয়াস উদ্দীন মিন্টু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১ নং ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরে হোছাইন আরিফের ভাগ্নে।
সোমবার (২৮ নভেম্বর) রাত চকরিয়া বদরখালী ইউনিয়নের গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৮ নভেম্বর) রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় বিজয়ী নৌকার প্রার্থী নুর হোছাইন আরিফের সমর্থকরা বিজয়ী মিছিল করার সময় একই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের একশ-দেড়শ সমর্থক নিয়ে হামলা চালায়। এ সময় তারা নৌকার প্রার্থী আরিফের ভাগ্নে গিয়াস উদ্দিনকে পিটিয়ে আহত করে। পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী বিষয়টি নিশ্চত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.