ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান অস্ত্র, কার্তুজ ও ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৯ নভেম্বর) বিকেল আড়াই টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটক নুর আলম (৩৫) উখিয়া মধুরছড়া ৩নং ক্যাম্প, ব্লক নং-বি-১৬ এর মৃত আবদুল করিম ছেলে।
এসপি নাইমুল হক জানান, রোববার রাত রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী অস্ত্রশস্ত্র নিয়ে মাদক ক্রয় বিক্রয় করার খবর পেয়ে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালিয়ে নুর আলমকে দেশীয় পাইপগানসহ আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ট্যাবলট বিক্রয় করার উদ্দেশ্য অবৈধ অস্ত্র, গুলি তার নিজ হেফাজতে রেখেছিল বলে সে স্বীকার করে।
তিনি জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.