ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বড় মহেশখালীর নতুন বাজার থেকে তাদের আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার নুর হাসেম (৬০) ও তার পুত্র মনজুর আহমদ (৩৮)। পিতা-পুত্র মিলে দীর্ঘদিন ধরে কসাইয়ের কাজ করে আসছিল।
মহিষের মালিক আলী আকবর জানান, মঙ্গলবার ভোরে তার পালিত একটি মহিষ মারা যায়। মহিষটি পুঁতে ফেলার জন্য মেয়ের জামাই আবদুল গফুরকে দায়িত্বে দেন তিনি। কিন্তু জামাতা গফুর লোভের বশিভূত হয়ে স্থানীয় মনজুর আহমদকে ২০ হাজার টাকার বিনিময়ে মহিষটি বিক্রি করে দেয়। পরে স্থানীয় কসাইদের সহায়তায় নতুন বাজারে জবাই করে মাংস বিক্রি করছিল তারা।
খবর পেয়ে থানার পরিদর্শক মনিষ সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাংস বিক্রিকালে দুইজনকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, আটককৃতদের ১ মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের আদালত। মাংসগুলো পুঁতে ফেলা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.