প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২১, ১২:৩৭ পি.এম
মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

ভয়েস প্রতিবেদক:
মহেশখালীতে শফি আলম ওরফে টোনাইয়া (৩৫) নামের এক আসামিকে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শফি আলম প্রকাশ টোনাইয়া (৩৫) ফকিরজুম পাড়ার মৃত বদিউল আলমের পুত্র।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সত্যতা অভিযানের নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী-কুতুবদিয়ার এএসপি সার্কেল জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারজিরি নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করি। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও চারটি কিরিচ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জানান, আটককৃতের পরবর্তী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.