প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২১, ৪:২১ পি.এম
উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ বিপুল পরিমাণ কাঠ জব্দ

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার পালংখালী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭ টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে উখিয়া বন বিভাগ। এ সময় করাতকলের সরঞ্জামসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। গতকাল মংগলবার রাতে এবং আজ বুধবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীনে উখিয়া রেঞ্জ অফিসের টহল টিম এই অভিযান চালায়।
উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী কাঠ পাচারকারী চক্র পালংখালী পাহাড়ি এলাকায় অবৈধ ভাবে করাতকল স্হাপন করে গভীর বনাঞ্চলের মুল্যবান গাছ কেটে করাতকলে এনে মজুদ করেছিল। এই করাতকল থেকে এসব বড়ো বড়ো গাছ সাইজ করে কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছিল।
তিনি জানান খবর পেয়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের টিম পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা থেকে অবৈধভাবে স্থাপিত ৭টি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় করাতকলের সরঞ্জাম এবং অবৈধ গাছের ডিপো থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। এ ব্যপারে বন বিভাগ উখিয়া থানায় বন আইনে পৃথক ৭টি মামলা দায়ের করে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.