প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২১, ১০:০১ পি.এম
ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে দীর্ঘ ৩২ ঘন্টা পর ঘাটে পৌঁছল মালবাহী এমবি মদিনা কাসেম

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলের মালামাল বহনের একমাত্র জলবাহন এমবি মদিনা কাসেম নামের বোটটি দীর্ঘ ৩২ ঘন্টা পর মহেশখালীর মাতারবাড়ী ঘাটে পৌঁছেছে। চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে আসতে যেখানে মাত্র ৪ ঘন্টার পথ সেখানে ৩২ ঘন্টা সময় লেগেছে।
গতকাল ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম থেকে মালবাহী বোটটি মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে দেয়। যথাসময়ে বোটটি ঘাটে না পৌঁছায় জনমনে উদ্বিগ্নতা দেখা দেয়। ফলে দীর্ঘ ৩২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর ৮ ডিসেম্বর বুধবার বিকালে মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছে মালবাহী বোট এমবি মদিনা কাসেম। বোটের মাঝিমাল্লারা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বোটটি সঠিক পথ হারিয়ে ফেলেছিল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.