এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন পূর্বলার পাড়ায় গাছের সাথে ঝুলন্ত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে সকাল ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে নামাজ পড়তে বের হলে স্থানীয় মুসল্লীরা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ওই লাশটি দেখতে পায়। স্থানীয় মেম্বার মোঃ ইউনুছ জানিয়েছেন, লোকটি অচেনা। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না।
তবে কেউ কেউ বলছেন, লোকটিকে আগে ওই এলাকায় দেখা গেছে। লোকটির পরিচয় কি, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে ঘটনার ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।
এই ঘটনা নিয়ে এলাকার লোকজনের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.