প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২১, ৮:৪২ পি.এম
বানৌজা শেখ হাসিনা মহাসড়ক প্রসস্থকরণে মগনামায় সওজের দুই শতাধিক দোকান উচ্ছেদ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় বরইতলি-মগনামাস্থ বানৌজা শেখ হাসিনা মহাসড়ক প্রসস্থকরণে মগনামার লঞ্চঘাট স্টেশনে প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার (২০ডিসেম্বর) দুপুরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, তারা দীর্ঘ ৫০ বছর ধরে মগনামার লঞ্চঘাট এলাকায় ব্যবসা করে আসছিলেন। সওজের জায়গা হলেও তাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অবকাঠামো করে ব্যবসা করে আসছেন। গত কিছুদিন আগে তাদেরকে দোকান থেকে মালামাল সরিয়ে নেয়ার জন্য বললেও ক্ষতিপূরণ দেয়ার কথা বলেনি। আজকে উচ্ছেদ অভিযানে বর্তমান চেয়ারম্যান ইউনুছ চৌধুরী উপস্থিত থাকলেও ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে কোন ধরণের উদ্যোগ নেয়নি। তিনি চাইলে তা করতে পারতেন। এমনকি উচ্ছেদ অভিযানের সময় তার সমর্থকরা উল্লাস প্রকাশ করে ফেসবুকে পোষ্টও দিয়েছেন। তাতে আমরা খুব মর্মাহত হয়েছি।
মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, অসহায় ব্যবসায়ীদের অবকাঠামোর যেই ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য দেয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে অনুরোধ করা হয়েছে। আশা করি তারা ক্ষতিপূরণ পাবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.