বিনোদন ডেস্ক:
বলিউড সেনসেশন সানি লিওন। আইটেম গানে দর্শক মাতালেও ধীরে ধীরে সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার একটি পার্টি সংয়ে নেচে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।
কয়েকদিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মধুবন মে রাধিকা নাচে’ শিরোনামের একটি গান। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় গানটি বয়কটের ডাক উঠেছে। নেটিজেনদের অভিযোগ, গানটিতে সানি লিওনের অশ্লীল নাচ একেবারেই মেনে নেওয়া যায় না। এই নাচের মধ্য দিয়ে রাধা ও কৃষ্ণের প্রেমকে অসম্মান করেছেন সানি। তার এ ধরনের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।
বেশিরভাগ নেটিজেনের দাবি—এই গানে স্বল্প পোশাকে সানির অশ্লীল নাচই শুধু নয়, গানের কথাও বেশ যৌন উসকানিমূলক। রাধা মোটেই নতর্কী ছিলেন না! নেটিজেনদের অভিযোগ এই গান ঈশ্বরকে অসম্মান করে।
অনেকের মতে, পুরোনো মধুবন গানে রাধা-কৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের গল্প ফুটে উঠেছিল। তবে এই নতুন গানে, প্রেমের পরিবর্তে অন্য কিছুকেই প্রকাশ্যে আনা হয়েছে। শুধুই অভিযোগ নয়, সোশ্যাল মিডিয়ায় এই গানকে বয়কট করার জন্য হ্যাশট্যাগে টুইট করছেন অনেক নেটিজেন। তবে এখনো এই গানের নিমার্তারা বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.