প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২১, ৫:৫৬ পি.এম
নারী পর্যটক ধর্ষণ: ৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আজ বিকেল পৌনে ৫ টার দিকে কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি জানান, প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।
রিমান্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম শাহাবুদ্দিন (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশীদ (২৮) ও কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদী হাসান (২১)।
এ নিয়ে মামলায় মোট পাঁচ জনকে গ্রেফতার করা হলো। গতকাল মাদারীপুরে গ্রেফতার হন মামলার প্রধান অভিযুক্ত আসামি আশিকুল ইসলাম আশিক।
এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হন মামলার এজাহারভুক্ত আরেক আসামি, হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। গত শনিবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্ত্বরে রোড সংলগ্ন এক ঝুপড়ী ঘরে আটকে রেখে তাকে ধর্ষন করা হয়। পরে সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও তিনি ধর্ষনের শিকার হন।
এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.