ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী সোনাদিয়ায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক ও রাম দা উদ্ধার করা হয়েছে ।সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই।
আটকৃতরা হলেন - সোনাদিয়ার মাহমুদের ছেলে মো. রাসেল (৩২), মাতারবাড়ী নতুন বাজারের নুরুল হোসনের ছেলে ওয়াজ উদ্দিন (২৭), মাতারবাড়ী মিয়াজির পাড়ার আবুল হোসনের ছেলে মো. সাগর (২৫), মাতারবাড়ী সাইরার ডেইলের আবুল হোসনের ছেলে আব্দুল মালেক (৩৫) ও কক্সবাজার সদরের নাজিরাটেকের টেকপাড়ার মিয়া হোসেনের ছেলে মো. শহিদ।
ওসি জানান, সোমবার বিকেলে সোনাদিয়ার পূর্ব-পশ্চিম পাড়ার বরইতলা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়৷
তিনি জানান, গত ২২ ডিসেম্বর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারে ডাকতির সময় জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ সহ ১৫জন আহত হয় এবং নগদ টাকা, মাছসহ মূল্যবান জিনিস পত্র ডাকাতি করে নিয়ে যায়। এর পরে জলদস্যুদের ধরতে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশ তাদেরকে বন্দুকসহ আটক করে করতে সক্ষম হয়।
আটকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র ও সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান ওসি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.