প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২১, ১০:৩৮ এ.এম
হোটেল স্কুল শিক্ষার্থী ধর্ষণ: মুলহোতা সহ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরে কলাতলীর হোটেল-মোটেল জোনে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে দুইদিন জিন্মি রেখে ধর্ষণ মামলায় অবশেষে অভিযুক্ত মুলহোতা আশিক সহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। সোমবার রাত ও মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ও র্যাব তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস জানিয়েছেন, কক্সবাজার শহরে স্কুল শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ২ জন হলেন, মামলার এজাহারভূক্ত ৪ নম্বর আসামী শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের মো. কামরুল ও ছাত্রীটিকে জিম্মি রাখা মমস্ গেস্ট হাউজের ম্যানেজার মোহাম্মদ শাহীন।
এদিকে, র্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লে.কর্নেল খায়রুল ইসলাম জানিয়েছেন, হোটেলে স্কুল শিক্ষার্থীকে জিম্মি করে ধর্ষণের মুল হোতা আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ীতে ফেরার সময় মো. আশিক সহ ৩/৪ জন যুবক জোর করে গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে তাকে (ভূক্তভোগী ছাত্রী) শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস্ গেস্ট হাউজ নামের নিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীকে হোটেলটিতে জিন্মি রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভূক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ জনসহ নয়জনকে আসামি করে মামলা করেন।
মামলা দায়ের পর কোন আসামী গ্রেপ্তার না হওয়ার পাশাপাশি আসামীরা বাদির পরিবারকে হুমকি দেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.