ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে স্বামী-সন্তান নিয়ে বেড়াতে এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় ইসরাফিল হুদা জয় (২৭) নামের আরও এক আসামীকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোররাতে অভিযান কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইসরাফিল হুদা জয় কক্সবাজার শহরের শফিউদ্দীনের ছেলে ও ঘটনার মূল হোতা আশিকের সহযোগী এবং এজাহারভূক্ত ৩নং আসামী।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম রেঞ্চের অতিরিক্ত ডিআইজি মো: মোসলেম উদ্দিন।
এসময় তিনি বলেন, এ পর্যন্ত মূল অভিযুক্ত আশিকুল ইসলাম আশিকসহ এজাহারনামীয় তিনজন এবং ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় এ ঘটনায় হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন চার দিন এবং অন্য তিন আসামি দুই দিনের রিমান্ডে রয়েছে। এর আগে রোববার মাদারীপুর থেকে র্যাব গ্রেফতার করে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে।
গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসা ধর্ষণের শিকার হন নারী পর্যটক। ধর্ষণের শিকার নারীর ভাষ্য, ‘স্বামী-সন্তান নিয়ে ওইদিন সকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেন। উঠেন শহরের হলিডে সী-ল্যান্ডের ২০১নং কক্ষে। ওই দিন বিকালে স্বামী-সন্তানকে নিয়ে লাবণি বিচে যান। রাতে হোটেলে ফেরার পথে এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এতে স্বামীর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে ওই যুবক। বাধা দিলে তার সঙ্গেও তর্কে জড়ায় যুবক। ওই সময় আরও দুই যুবক ঘটনাস্থলে এসে হাজির হয়। তারা স্বামী-সন্তানকে ইজিবাইকে তুলে দিয়ে ওই নারীকে আলাদা করে ফেলে। পরে ওই এলাকার একটি ঝুপড়ি ঘরে নিয়ে তিন জনে পালাক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে শহরের জিয়া গেস্ট ইন নামের একটি হোটেলে নিয়ে যায়। এই ঘটনায় ধর্ষিতা নারীর স্বামী মামুন মিয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় আশিকুল ইসলাম আশিক, বাবু, জয় ও রিয়াজ উদ্দিনের নাম উল্লেখ করে আরো দুই তিন জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। ওই মামলায় পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ৬জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.