প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২২, ১:৪৮ পি.এম
কক্সবাজারে “মানবিকতার জন্য সাংবাদিকতা” শীর্ষক কর্মশালা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহর, উখিয়া-টেকনাফে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতায় "মানবিকতার জন্য সাংবাদিতা" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩জানুয়ারি) কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় এক্সপোজার নামের একটি বেসরকারি সংস্থা এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিকতায় মানবিকতা, দুর্যোগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। এক্সপোজার কমিউনিকেশনের উপদেষ্টা সাংবাদিক শিহাবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক আব্দুল মুক্তাদির, আবদুল মোবারক, মাজেদ চৌধুরী, রাজিব আলী।
কর্মশালায় কক্সবাজার এবং উখিয়া টেকনাফের ৩৫ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.