প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২২, ৬:৫২ পি.এম
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় ব্যবসায়ী বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলা সদর ইউপির বাইম্যাখালী এলাকার মৃত হাজ্বী ওবাইদুল হাকিম ছেলে মোস্তাক আহমদের দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোস্তাক আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের দলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ তিনি উল্লেখ করেন, আজ সকালে তার ভাই সৌদি প্রবাসী আহমদুর রহমান এর পরিবার প্রয়োজনীয় কাজে ১১টার দিকে বাড়ি দরজা তালা বন্ধ করে বাহিরে যায়।
পরে দুপুর ১টার দিকে ভাতিজা আব্দু শুকুর পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ থেকে বাড়ি ফিরে দেখতে পায় ঘরের দরজা খোলা। ঘরের ভিতরে থাকা আলমিরার তালা কাটা ।তিনি সাথে সাথে বিষয়টি পরিবারের সকলকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। দ্রুত আমরা পরিবারের সকল সদস্য বাড়িতে গিয়ে দেখে সব চুরি হয়ে গেছে।
প্রবাসীর স্ত্রী বলেন,আমরা বাড়িতে না থাকার সুযোগে চোরের দল আমার বাড়িতে ঢুকে বাড়িতে রক্ষিত ২ লক্ষ ৮৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.